প্রকাশ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৫ পিএম (ভিজিট : ৩৬৬)

X
নাটোরের লালপুর উপজেলায় একটি অভিযানে মোট ২৩ হাজার কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। ওই ঘটনায় ২ ব্যবসায়ীকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর বাজার তদারকি অভিযানে ওই জরিমানা করেন।
সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর RAB-5 CPC-2 এর সদস্যদের সহযোগীতায় শনিবার দিনব্যাপী ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় লালপুর উপজেলার মহরকয়া বিলমারিয়া বাজারে মহসিন গুড় ভান্ডার থেকে ১২ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়। খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে এসময় ওই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এরপর উপজেলার দিলালপুর, ওয়ালিয়া এলাকার সাহাবুল গুড় ভান্ডার থেকে ১১ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে একই অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, অভিযানে ওই দুইটি প্রতিষ্ঠান থেকে ৪৫ কেজি ফিটকিরি, ২০ কেজি চুন, ৩ কেজি ফেব্রিক কালার ও ১ কেজি হাইড্রোজ ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।
-বাবু/এ.এস