রূপগঞ্জে ছাত্রদল-যুবলীগ সংঘর্ষে আহত-১০

মোঃ সাজেদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত

2022-09-18T00:29:30+00:00
2022-09-18T00:29:30+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রূপগঞ্জে ছাত্রদল-যুবলীগ সংঘর্ষে আহত-১০
মোঃ সাজেদুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৯ এএম   (ভিজিট : ৩১১)
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্র জানায়, রাত ৯টার দিকে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা মাসুদুর রহমানের নেতৃত্বে একটি মশাল মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা থেকে ভুলতা বাসষ্টেশনের দিকে আসতেছিলো। মিছিলকারীরা সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেন। এসময় যুবলীগ নেতা কামাল হোসেনের নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করলে উভয় পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এক পর্যায়ে যুবলীগের ধাওয়ায় ছাত্রদল নেতাকর্মীরা পিছু হটে পালিয়ে যায়। আহতদের মধ্যে যুবলীগ নেতা রুহুল আমিন, ছাত্রদল নেতা মাসুদুর রহমান, অনিক, মাসুম মিয়া, জাহিদ হাসান হৃদয়, অন্তর, মাসুদুর রহমানের সাহাবুদ্দিন ও রেহানাকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে, ছাত্রদল নেতা মাসুদুর রহমানের দাবি, তারা শান্তিপুর্ন ভাবে মিছিল করাকালে অতর্কিত হামলা করে যুবলীগ নেতাকর্মীরা। শুধু তাই নয়, তার বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের আহতের ঘটনা ঘটায়। পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলবেধে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে এসে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় তাৎক্ষনিক নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন।

ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গোলচত্বর এলাকায় প্রতিবাদ সভায় বক্তব্যে রাখেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া, যুবলীগ নেতা আলামিন, আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান সবুজসহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, বিএনপি-জামাত জ্বালাও পোড়াও করার উদ্দেশ্যে রাতে মশাল নিয়ে বের হয়েছে। যখন গাড়িতে অগ্নিসংযোগ করতে যায় তখনই আমাদের যুবলীগ নেতাকর্মীরা তা প্রতিরোধ গড়ে তোলে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy