বিজয়নগরে সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আশীষ সাহা, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আমতলি বাজারে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও সারের হালনাগাদ মূল্য

2022-09-18T13:38:53+00:00
2022-09-18T13:40:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
আশীষ সাহা, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১:৩৮ পিএম  আপডেট: ১৮.০৯.২০২২ ১:৪০ পিএম  (ভিজিট : ২৩১)
X

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আমতলি বাজারে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও সারের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় উপজেলা ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমতলি বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ।

নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি কে বলেন গোপন সংবাদে জানতে পেরেছি আমাদের উপজেলায় কিছু অসাধু সার ব্যবসায়ীরা সাধারণ কৃষকদের কাছ থেকে বেশি দামে সার বিক্রি করছেন। এরই প্রেক্ষিতে আজ দুপুরে উপজেলার আমতলী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় আবু তাহের ট্রেডার্সের সত্ত্বাধিকারী আবু তাহেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে ওই ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে এমন অপরাধ করবেন না বলে লিখিত অঙ্গীকারনামা দেন।

তাছাড়া বিজয়নগর উপজেলার প্রত্যেক সার ডিলার ও সার ব্যবসায়ীকে সরকারের কর্তৃক নির্ধারিত তালিকা প্রদান করা হয়েছে আর তাদেরকে জোড়ালো ভাবে বলা হয়েছে কোনো ধরনের কৃষকদের কাছ থেকে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার যেনো বিক্রি না করা হয়, আর যদি কেউ কৃষকদের সাথে প্রতারণা করেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy