শ্রীমঙ্গলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২২০তম শাখার উদ্ধোধন

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

দেশের অন্যতম চা শিল্প এলাকা ও চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শ্রীমঙ্গল শাখার শুভ উদ্ধোধন হয়েছে।আজ

2022-09-18T14:15:07+00:00
2022-09-18T14:15:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২২০তম শাখার উদ্ধোধন
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ২:১৫ পিএম   (ভিজিট : ২৭২)
X

দেশের অন্যতম চা শিল্প এলাকা ও চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শ্রীমঙ্গল শাখার শুভ উদ্ধোধন হয়েছে।

আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কের সুফিয়া কমপ্লেক্সে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২২০ তম শাখার উদ্ধোধন করা হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসার আরিফ কাদরী প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে ফিতা কেটে ব্যাংকের শ্রীমঙ্গল শাখার আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপ- ব্যবস্হাপনা পরিচালক এন. মোস্তফা তারেক, উপ-ব্যবস্হাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এণ্ড হেড অব ব্র্যাণ্ড মার্কেটিং আবুল কালাম আজাদ, ফার্স্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম খান ও ব্যাংকের শ্রীমঙ্গল শাখার ব্যবস্হাপক শুভংকর দাস প্রমুখ।

উদ্ধোধনী অনুষ্ঠানে শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক, বিভিন্ন ব্যাংকের ব্যবস্হাপকবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্হিত ছিলেন।


-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy