ডোমারে পুলিশের অভিযানে মাদক কারবারি আটক
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:২০ পিএম আপডেট: ১৮.০৯.২০২২ ৩:২৬ পিএম (ভিজিট : ৩৭৭)

X
নীলফামারীর ডোমারে আলী হোসেন (৫৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনাপাড়া এলাকায় আলী হোসেনকে গ্রেফতার করা হয়। সেই সময় তার কাছে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ডোমার থানার এসআই কাওসার গোপন সংবাদের ভিত্তিতে রাতে চান্দিনা পাড়া এলাকায় অভিযান চালিয়ে, ১৫০ গ্রাম গাঁজাসহ তার নিজ বাড়ী থেকে আটক করে।
আলী হোসেন উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া গ্রামের মৃত এবার উদ্দিনের ছেলে। রোববার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ উন নবী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী আলী হোসেনের নামে মাদক আইনে মামলা করা হয়েছে। রোববার আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ১৩টি মামলা চলমান রয়েছে।
বাবু/জাহিদ