পূর্বধলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোণা)

সারাবাংলা

নেত্রকোণার পূর্বধলায় পৃথক স্থানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে

2022-09-18T15:38:27+00:00
2022-09-18T15:43:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোণা)
প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:৩৮ পিএম  আপডেট: ১৮.০৯.২০২২ ৩:৪৩ পিএম  (ভিজিট : ৪০৭)
X

নেত্রকোণার পূর্বধলায় পৃথক স্থানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার (১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে এসব কর্মসূচী পালন করা হয়।

স্টেশন রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদারের সভাপতিত্বে। যুগ্ন আহ্বায়ক সেলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন।  যুগ্ম আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ বাবু, আতিকুল ইসলাম রনক, স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন তালুকদার,যুবদলের যুগ্ন আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা, আব্দুল আল হেলালী, অন্তর ইসলাম রুবেল, 

ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন, সুলেমান কবির পাপ্পু প্রমূখ। এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে পূর্বধলার সাবেক এমপি ডা. মোহাম্মদ আলীর বাসভবনের সামনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনার, সাইফুল ইসলাম, আ. কদ্দুস, বিকাশ ঘোষ, মনোয়ার হোসেন সোহেল প্রমূখ।

বাবু/জাহিদ









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy