প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:০২ পিএম আপডেট: ১৮.০৯.২০২২ ৪:১০ পিএম (ভিজিট : ৩১৭)

X
সারাদেশে দলীয় নেতাকর্মীদের উপর হামলা ও মামলার প্রতিবাদে আখাউড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া পৌর শহরের বড় বাজার এলাকায় এ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দু মিয়া, সদস্য সচিব ডা. খোরশেদ আলম ভুঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক মো:সেলিম ভুইয়া, সদস্য সচিব মো. আক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মহসিন মিয়া, পৌর কাউন্সিল বাহার মিয়া, লুৎফর চৌধুরী, জাবেদ ভুঁইয়া, সুমন, মিঠু, রামিম প্রমূখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদ জানায়।
বাবু/জাহিদ