সাংবাদিক রুবেলের মুক্তির দাবিতে মানববন্ধন

মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

সারাবাংলা

উদ্দেশ্য প্রণোদিত সাজানো মামলায় গ্রেফতার হওয়া দৈনিক ভোরের কাগজের পটুয়াখালীর রাঙ্গাবালী প্রতিনিধি রুবেল হাওলাদারের নি:শর্ত মুক্তির দাবি তুলেছেন

2022-09-18T16:42:39+00:00
2022-09-18T16:46:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাংবাদিক রুবেলের মুক্তির দাবিতে মানববন্ধন
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪২ পিএম  আপডেট: ১৮.০৯.২০২২ ৪:৪৬ পিএম  (ভিজিট : ২৬৩)
X

উদ্দেশ্য প্রণোদিত সাজানো মামলায় গ্রেফতার হওয়া দৈনিক ভোরের কাগজের পটুয়াখালীর রাঙ্গাবালী প্রতিনিধি রুবেল হাওলাদারের নি:শর্ত মুক্তির দাবি তুলেছেন স্থানীয় সাংবাদিক সমাজ। রোববার দুপুর ১টায় উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি তোলেন তারা। 

ঘন্টাব্যাপী উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচিতে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক রুবেলের বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবি করা হয়েছে।
  
এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালী মহলের ইন্ধনে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবসায়ীক একটি তুচ্ছ দেনা-পাওনাকে কেন্দ্র করে আদালতে সাজানো মামলা দিয়ে সাংবাদিক রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তাই অনতিবিলম্বে সাংবাদিক রুবেলের নি:শর্ত মুক্তি দাবি করেন তারা।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী ছালেহা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হোসেন, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি  কামরুল হাসান, সাধারন সম্পাদক এম সোহেল, সিকদার জাবির হোসেন, আল আমিন,  মাহমুদ হাসান রাজিব, দিলীপ দাস, মনিরুল ইসলাম, বনি ইয়ামিন, এনামুল রানা, এম এ ইউসুফ আলী, মাহমুদ হাসান, সাব্বির হোসাইন, তুহিন রাজ, ওমরসানি, সায়েম, ইমরান ও রফিক  প্রমূখ।

বাবু/জাহিদ
  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy