বরগুনার আমতলীতে খোন্তাকাটা সড়ক সংলগ্ন রবিবার ভোর পাঁচ টার সময় ঢাকা গামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এতে আহত হন সাতজন। গুরুতর আহত একজনকে শেবাচিমে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
যাত্রী সুত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা "হানিফ পরিবহন " ঢাকা মেট্রো ব ১৪-৭২০৩ পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের আমতলীর খোন্তাকাটা সড়ক সংলগ্ন বাস টি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এতে বাসের যাত্রী ও বাসের স্টাফ সহ সাতজন আহত হয়েছে।
আহত বাসের যাত্রী মো. জিতু হোসেন বলেন, প্রথম দিকে গাড়ি ঠিক ভাবে চালিয়ে আসলেও পদ্মা সেতু পাড় হওয়ার পরপরই গাড়ি বেপরোয়া ভাবে চালাতে থাকে। আমি আমাদের পরিবারের লোকজন আহত হলেও আমার বাচ্চাকে আল্লাহ তায়ালা বিপদের হাত থেকে রক্ষা করেছেন। আরও আহতরা হলেন, মো. শাখাওয়াত (৩৫), মো. মাসুদ পারভেজ ( ৪৫), জিবু- মাসুম (৩৬), অনিক মাসুম ( ১৮), এলিন মাসুম (২২)
এরমধ্যে গুরুতর আহত বাসের স্টাফ শাখাওয়াত হোসেন (২৯) বাসের মধ্যে আটকে পড়ে যায়। আহত শাখাওয়াত হোসেনের বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যদের দু’ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানে তাকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাখাওয়াতের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলা ।
আমতলী-পটুয়াখালী ফায়ার সার্ভিসের সদস্যদের দু’ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানে বাসের হেলপারকে জীবিত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।
বাবু/জাহিদ