নলডাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ঘরের চাবি হস্তান্তর

বজলুর রহমান, নলডাঙ্গা (নাটোর)

সারাবাংলা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ, নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরন

2022-09-18T17:55:02+00:00
2022-09-18T17:57:56+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নলডাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ঘরের চাবি হস্তান্তর
বজলুর রহমান, নলডাঙ্গা (নাটোর)
প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৫ পিএম  আপডেট: ১৮.০৯.২০২২ ৫:৫৭ পিএম  (ভিজিট : ৩৬৭)
X

নাটোরের নলডাঙ্গা উপজেলায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ, নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরন ও ক্ষুদ্র নৃ-গোষ্টিদের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
 
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল এসব বিতরণ করেন। এদের মধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্টির ১০ জন উপকার ভোগিকে ঘরের চাবি, তিনজন মেধাবী শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ, ৫৬ জন অসহায় নারীকে সেলাই মেশিন এবং ১৯ হাজার টাকা করে ৭টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অনুদানের চেক। এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ফুটবলসহ খেলা ধুলার উপকরণ সামগ্রী প্রদান করা হয়।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, জেলা যুবলীগের সভাপতি বাসিসুর হমান খান এহিয়া চৌধুরী, আওয়ামী লীগ নেতা রঈস উদ্দিন রুবেল, তৌহিদুর রহমান লিটনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি-সাধারন সম্পাদক, যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীগণ।

অনুষ্ঠানে সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তার নেতৃত্বে বিএনপি-জামায়াত জোট দেশে আবারও নাশকতাসহ অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু তাদের সেই দিবাস্বপ্ন কোনদিন বাস্তবায়ন করতে দেয়া হবে না। তারা দেশে আবারও নাশকতা ও সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হলে, তা কঠোর হস্তে দমন করা হবে। এজন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy