টেকনাফে সন্ত্রাসী হামলায় নিহত ১

সাইফুল ইসলাম, টেকনাফ কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফের সীমন্তে নয়া পাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রতিপক্ষ সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের হামলায় মো. ইলিয়াস নামে এক

2022-09-18T18:26:51+00:00
2022-09-18T18:26:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টেকনাফে সন্ত্রাসী হামলায় নিহত ১
সাইফুল ইসলাম, টেকনাফ কক্সবাজার
প্রকাশ: রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৬ পিএম   (ভিজিট : ২৫০)
X

কক্সবাজারের টেকনাফের সীমন্তে নয়া পাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রতিপক্ষ সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের হামলায় মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাত ৫ টার দিকে উপজেলার হ্নীলা ইউপিস্থ নয়া পাড়া ২৬নং রেজিস্ট্রার ক্যাম্প এর বি-ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত ইলিয়াসের ছেলে মো. রুবেল জানান, আজ ভোর রাত ৪ টার দিকে ৮/১০ অস্ত্রধারী সন্ত্রাসী আমাদের ঘরে ঢুকে মা-ভাইকে বেধড়ক মারধর করে টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পর আমার বাবাকে পিঠিয় হত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই। 

বরিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার (ওসি) মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আমরা নিহতের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। 

যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সঙ্গে নিহত ইলিয়াসের শত্রুতা ছিল। নিজেদের ভেতর অভ্যন্তরীণ কোন্দল এবং সেই সালমান শাহ গ্রুপের সদস্য ছিল। এর জেরে ক্যাম্পের প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপ দাড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ময়না তদন্তের পর ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy