কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

মিরপুর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কেন্দুয়া

2022-09-19T11:46:19+00:00
2022-09-19T11:46:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৬ এএম   (ভিজিট : ২৩৯)
X

মিরপুর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বিক্ষোভ মিছিল শেষে কেন্দুয়া পৌর শহরের খাদ্য গুদাম সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সন্জুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা বিএনপির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো.দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল। 

এ সময় উপস্থিত ছিলেন মাসকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মো. নজরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ফরিদ আহমেদ, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য মো. ফরহাদ হোসেন ভূইয়া, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক  মো. শাওন খন্দকার জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আতাউল হক মিন্টু, জেলা ছাত্রদলের সহসভাপতি মো. পায়েল ভূইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক মো. সাফিন আহমেদ ভুঁইয়া প্রিন্স, উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান সাব্বির, সাবেক সদস্য মারুফুল ইসলাম রনি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত আরিফ, চিরাং ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক দীপংকর বাবুসহ দলীয় নেতৃবৃন্দ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy