সহিংসতা করলে বিএনপিকে রাজপথেই মোকাবিলা করা হবে: আব্দুর রাজ্জাক

এম ইদ্রিছ আলী, ময়মনসিংহ

সারাবাংলা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, উস্কানিমূলক, উশৃংখল কর্মকাণ্ড ও তান্ডব চালিয়ে বিএনপি আন্দোলনে

2022-09-19T17:18:11+00:00
2022-09-19T17:23:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সহিংসতা করলে বিএনপিকে রাজপথেই মোকাবিলা করা হবে: আব্দুর রাজ্জাক
এম ইদ্রিছ আলী, ময়মনসিংহ
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৮ পিএম  আপডেট: ১৯.০৯.২০২২ ৫:২৩ পিএম  (ভিজিট : ২১১)
X

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, উস্কানিমূলক, উশৃংখল কর্মকাণ্ড ও তান্ডব চালিয়ে বিএনপি আন্দোলনে সফল হতে পারবে না। অহেতুক সরকারকে বেকায়দায় ফেলতে আন্দোলনের নামে বিএনপি পুলিশের ওপর হামলা চালাচ্ছে। আন্দোলনের নামে বিএনপি সহিংসতা করলে বিএনপিকে রাজপথেই মোকাবিলা করা হবে। বিএনপি অগণতান্ত্রিক উপায়ে কোন আন্দোলন করে মানুষকে ভোগান্তিতে ফেললে তা মোকাবিলা করার জন্য সর্বদা আওয়ামী লীগের নেতারা প্রস্তুত আছে।

মন্ত্রী সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর তালতলায় বিএডিসি ভবন ও ট্রেনিং সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, কৃত্তিম সংকট সৃষ্টি করে যারা বাজারে পণ্যের দাম বৃদ্ধি করে তাদের আইনের আওতায় আনা হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কৃষি, বাণিজ্য, খাদ্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। এমনকি প্রধানমন্ত্রী নিজেও এবিষয়ে মনিটরিং করেন। 

আমরা আমাদের সাধ্যমতো বাজার নিয়ন্ত্রনের চেষ্টা করছি। এছাড়াও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির লক্ষে কাজ করছে সরকার। সরবরাহ ও চাহিদার ওপর ভিত্তি করে সরকার নির্দিষ্ট দাম নির্ধারণ না করে বাজার মনিটরিংয়ের মাধ্যমে চালের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে। করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে মানুষ কিছুটা সংকটে আছে। এই সংকট মোকাবেলায় সরকার টিসিবি ও ওএমএস সহ নানা খাদ্যবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, হঠাৎ করে দাম বাড়িয়ে মুনাফা করার চেষ্টা করছে তাদের চিহ্নিত করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

এসময় কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম, বিএডিসি’র চেয়ারম্যান (গ্রেড-১) এ এফ এম হায়াতুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো. মাছুম আহম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাজ্জেম হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ময়মনসিংহ নগরীর টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাত সমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

বাবু/জাহিদ







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy