ডোমারে ৮ম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারে জয়া রানী রায় (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। সোমবার

2022-09-19T18:27:04+00:00
2022-09-19T19:56:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে ৮ম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৭ পিএম  আপডেট: ১৯.০৯.২০২২ ৭:৫৬ পিএম  (ভিজিট : ৫২৭)
X

নীলফামারীর ডোমারে জয়া রানী রায় (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি জেলা মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে ডোমার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ঘটনাটি রবিবার বিকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামে বাবুপাড়া এলাকায় ঘটে। জয়া রানী ওই এলাকার দিন মজুর দশরত চন্দ্র রায়ের তৃতীয় কন্যা। এবং হংসরাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের  অষ্টম শ্রেণির ছাত্রী।

মৃত জয়া রানীর মা মায়া রানী জানান, মেয়েকে বাড়ীতে রেখে গরুর ঘাস কাটার জন্যে বাড়ীর বাইরে ছিলাম। বেলা আড়াইটার সময় বাড়ীতে এসে মেয়েকে ডাকাডাকি করি। কিন্তু মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা উঁকি মেরে দেখি মেয়েটি ঘরের সড় এর সাথে ওড়না বেধে গলায় ফাঁস ডাঙ্গিয়েছে। আমি চিৎকার করে দৌড়ে গিয়ে মেয়ের পা ধরিয়ে ভাসিয়ে ধরি এবং আমার দেবর এসে ফাঁস খুলে দিয়ে নিচে নামাই। তখনও মেয়েটি বেঁচে ছিলো ও নি:শ্বাস নিয়েছিলো। ওই সময় মেয়েটি তার বাবার জন্য আনা নতুন প্যান্ট শার্টগুলো সে পড়েছিলো।

হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। মেয়েটি বাবা মা দিনমজুর। কি কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, ছাত্রীর মরদেহটি তার বাড়ী থেকে পুলিশ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট শেষে সোমবার সকালে ময়না তদন্তের জন্যে জেলা মর্গে পাঠানো হয়েছে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy