প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৯ পিএম আপডেট: ২০.০৯.২০২২ ৬:৩৪ পিএম (ভিজিট : ৪৩১)

X
নীলফামারীর ডোমারে নিবন্ধন না থাকায়, কেমি মৎস্য হ্যাচারীর মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নে কেমি মৎস্য হ্যাচারী এলাকায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উক্ত জরিমানার টাকা আদায় করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আংগুরী বেগম উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিবন্ধন ছাড়াই কেমি মৎস্য হ্যাচারী মাছ চাষ করে আসতেছে। নিবন্ধন করার জন্যে একাধিক বার বলা হয়েছে। এবং কি নোটিশ করা হলেও কেমি মৎস্য হ্যাচারীর স্বত্বাধিকারী হুমায়ুন কবীর রনজু হ্যাচারীর নিবন্ধন করেননি।
মঙ্গলবার দুপুরে ওই হ্যাচারীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মৎস্য হ্যাচারী আইনে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বাবু/জাহিদ