পূর্ব শত্রুতার জের ধরে যুবককে হাতুড়িপেটা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

জমির বিরোধের জের ধরে কেশবপুরে হাফিজুর রহমান (২৮) নামে এক যুবককে হাতুড়িপেটার অভিযোগ পাওয়া গেছে। আহত যুবককে কেশবপুর

2022-09-20T19:11:48+00:00
2022-09-20T19:16:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্ব শত্রুতার জের ধরে যুবককে হাতুড়িপেটা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৭:১১ পিএম  আপডেট: ২০.০৯.২০২২ ৭:১৬ পিএম  (ভিজিট : ৩০২)
X

জমির বিরোধের জের ধরে কেশবপুরে হাফিজুর রহমান (২৮) নামে এক যুবককে হাতুড়িপেটার অভিযোগ পাওয়া গেছে। আহত যুবককে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেশবপুর থানায় একটি এজাহার দায়ের হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কেশবপুরে ধর্মপুর গ্রামের মৃত শাহেদ আলী সানার ছেলে হাফিজুর রহমানের সাথে প্রতিবেশী  মফিজ উদ্দীন সানার ছেলে সেলিম সানার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধায় ধর্মপুর মোড়ে বনুর চায়ের দোকানের সামনে। সেলিম সানার নেতৃত্বে মজনু , সাঈদ, সোহেল , মফিজ , নাসির, রাহাজ ও সাগর সানা জোটবদ্ধ হয়ে হাফিজুরকে হত্যার উদ্দেশ্যে। তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে সন্ত্রাসী কায়দায় বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে।

মুমুর্ষ অবস্থায় আহত হাফিজুরকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাফিজুরের ভাই সহিদুল ইসলাম সানা বাদী হয়ে,  মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উল্লেখিত হামলাকারীদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের নামে কেশবপুর থানায় একটি এজাহার দায়ের করেছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দীন জানান, মারামারির ঘটনায় একটি এজাহার পেয়েছি, তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy