আখাউড়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সুসংহত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয়েছে। আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে

2022-09-20T19:31:27+00:00
2022-09-20T19:37:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩১ পিএম  আপডেট: ২০.০৯.২০২২ ৭:৩৭ পিএম  (ভিজিট : ৩৭৬)
X

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সুসংহত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয়েছে। আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর)  বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, ইমাম-পুরোহিতসহ সর্বস্তরের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। 

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, সহকারি পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামসেদ শাহ্, মোগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, মনিয়ন্দ ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সদস্য সচিব সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, ইমাম পরিষদের সভাপতি মাওলানা কাজী মাইনুদ্দিন, মাওলানা কেফায়েতুল্লা মাহমুদী, যুবলীগ যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, একটি মহল গুজব ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তারা একেক সময় একক বিষয়ে গুজব সৃষ্টি করে। প্রথমে জালানী তেলের মূল্যকে ইুস্য করে গুজব ছড়াতে চেয়েছিল কিন্তু সফল হয়নি। পরে নিত্যপন্যের মূল্য বৃদ্ধি নিয়ে অপপ্রচার করেছে তাতেও সফল হয়নি। সবাইকে চোখ কান খোলা রেখে সকল প্রকার গুজব ও হুজুগ থেকে সতর্ক থাকার আহ্বান জানান। দুষ্কৃতিকারীরা যাতে মাথাচারা দিতে না পারে এবং বাংলাদেশকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে হেয় করতে না পারে। তিনি আরও বলেন, বিশ্বপরিস্থিতির কারণে সারা বিশ্বেই জিনিষপত্রের দাম কিছুটা বেড়েছে। তারপরও টিসিবি থেকে শুরু করে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি চালু রয়েছে। এতেই বোঝা যায় সরকার জনগণের কথা চিন্তা করছে। দুষ্কৃতিকারীরা কোন কিছু না পেয়ে একটা কালিমা লেপনের চেষ্টায় লিপ্ত রয়েছে। সামনে দুর্গাপূজা সহ বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে। জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিকসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। কোন অসঙ্গতি দেখলে প্রশাসনকে অবহিত করার অনুরোধ করেন। 

বক্তারা বলেন, আখাউড়ায় ধর্মীয় সামাজিক সম্প্রীতি বজায় রয়েছে। এখানে হিন্দু-মুসলমান দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করে আসছে। মসজিদ-মন্দির মাদ্রাসা পাশাপাশি রয়েছে। এখানে অতীতে কোন ধরনের সম্প্রীতি বিনষ্ট হয়নি। আমরা সকলে সতর্ক থাকলে ভবিষ্যতে কোন সমস্যা হবে না।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy