গোমস্তাপুরে শস্য কর্তন ও মাঠ দিবস পালিত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্রি ৪৮ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে রহনপুর ইউনিয়নের

2022-09-20T20:19:30+00:00
2022-09-20T20:19:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে শস্য কর্তন ও মাঠ দিবস পালিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৯ পিএম   (ভিজিট : ৩৩৯)
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্রি ৪৮ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর)  সকালে রহনপুর ইউনিয়নের নওদা মিশন মাঠে এ দিবস পালন করা হয়।

পরে একইস্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী ও আব্দুর রাজ্জাক, রহনপুর সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চের ফাদার বার্নাট রোজারিও, উপসহকারী কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম, রইস উদ্দিন, আব্দুর রাকিব, গানিউল হকসহ স্থানীয় কৃষকরা।

উল্লেখ্য, ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শণী ও গোমস্তাপুর কৃষি বিভাগের সহযোগিতায় ব্রি ৪৮ এ ধান রোপণ করা হয়। গোমস্তাপুর উপজেলায় এ বছর আউস ধান ছয় হাজার ৮৮০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়। এর মধ্যে ব্রি ৪৮ ধান তিন হাজার ৮৪৮ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy