বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে তলা ফেটে ট্রলারডুবি

মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

সারাবাংলা

বৈরী আবহাওয়ার কারণে উত্তাল থাকা বঙ্গোপসাগরে ৪ মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল

2022-09-20T20:31:44+00:00
2022-09-20T20:31:44+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে তলা ফেটে ট্রলারডুবি
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩১ পিএম   (ভিজিট : ২৮২)
X

বৈরী আবহাওয়ার কারণে উত্তাল থাকা  বঙ্গোপসাগরে ৪ মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তুফানিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। পরে মাঝিমাল্লাসহ ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে জেলেরা। 

উদ্ধার হওয়া জেলেরা হলেন, জাফর ব্যাপারী (৫০), স্বপন ব্যাপারী (২৫), বাদল (২৩) ও পারভেজ (১৮)। তাদের প্রত্যেকের বাড়ি উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে। 

স্থানীয় জেলেরা জানান, সকালে বঙ্গোপসাগরে  মাছ ধরতে গিয়েছিল উপজেলার কোড়ালিয়া গ্রামের জাফর ব্যাপারীর মালিকানাধীন ট্রলার। মাছ শিকারে যাওয়ার পথে সকাল সাড়ে ৫টায়  তুফানিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেটে  ৪ মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি ডুবে যায়।

আধা ঘন্টা পর অন্য একটি ট্রলারের সাহায্যে ডুবে যাওয়া ট্রলারের সকল জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। দেড় ঘন্টা পর ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করতে সক্ষম হয় জেলেরা। বর্তমানে তারা তুফানিয়ার তীরে অবস্থান করছে বলে জানা যায়।

এ বিষয়ে  রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, বিষয়টি শুনেছি খোজখবর নিচ্ছি। 

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy