কার্বন নিঃসরণকারী প্রধান দেশগুলোকে লাল কার্ড প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বননিঃসরণকারীপ্রধান দেশগুলোকে সর্তক করতে মানিকগঞ্জে লাল কার্ড প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।মঙ্গলবার (২০সেপ্টেম্বর)

2022-09-20T21:06:15+00:00
2022-09-20T21:13:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কার্বন নিঃসরণকারী প্রধান দেশগুলোকে লাল কার্ড প্রদর্শন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৯:০৬ পিএম  আপডেট: ২০.০৯.২০২২ ৯:১৩ পিএম  (ভিজিট : ৩৬৬)
X

জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন নিঃসরণকারী প্রধান দেশগুলোকে সর্তক করতে মানিকগঞ্জে লাল কার্ড প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

মঙ্গলবার (২০সেপ্টেম্বর) বেলা ১২টায় সামাজিক সংগঠন ‘সিপিএন’র আয়োজনে এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় মানিকগঞ্জ শহরস্থ বেউথা কালীগঙ্গা নদীর পাড় এলাকায় লাল কার্ড প্রদর্শন ও  মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

‘এই মহাবিশ্ব বাসযোগ্য একমাত্র গ্রহ, পৃথিবী একে বাঁচান’, ‘জলবায়ু পরিবর্তনের জন্য বিলুপ্ত হচ্ছে প্রাণবৈচিত্র্য’, ‘উন্নত জীবনের জন্য দূষণ নিষিদ্ধ করুন, জলবায়ু পরিবর্তন রোধে আসুন দায়িত্বশীল  হই’, ‘কার্বন দূষণ থামাও, আমাদের বাঁচতে দাও’। মানববন্ধনে এরকম বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ড ও ফেস্টুন তুলে ধরা হয়।

সিপিএন’র সদস্য মিজানুর রহমান হৃদয় সভাপতিত্বে ও যুব নেত্রী বৃষ্টি আক্তারের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশবাদী সংগঠক অ্যাড. দীপক কুমার ঘোষ, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, প্রোগ্রাম অফিসার নজরুল ইসলাম, প্রকল্প সহায়ক ঋতু রবিদাস ও যুব ফেসিলিটেটর রুমা আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ধনীদেশের ভোগবিলাস ও বাণিজ্যের জন্য দিন দিন কার্বন নিঃসরণ বেড়েই চলেছে। যার ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে, পৃথিবী জুড়ে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, মানুষ জলবায়ু উদ্বাস্ত হচ্ছে, কৃষি ক্ষতি হচ্ছে প্রাণ-বৈচিত্র্য কমে যাচ্ছে। কিন্তু ধনী দেশগুলো জলবায়ু চুক্তি মানছে না। তারা মিথ্যে বলছে। আমাদের ভবিষ্যত প্রজন্মকে টিকিয়ে রাখতে হলে আমাদের ভোগ বিলাস কমাতে হবে। প্রাণ-প্রকৃতি বিরোধী কাজ বন্ধ করতে হবে। কার্বন নিঃসরণ কমাতে হবে।

কর্মসূচির শুরুতে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন নির্গমনকারী প্রধান দেশগুলোকে সর্তক করতে লাল কার্ড প্রদর্শন করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy