কেরানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জে ট্রাকের চাপায় মনির হাওলাদার (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত

2022-09-20T21:40:18+00:00
2022-09-20T22:09:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৯:৪০ পিএম  আপডেট: ২০.০৯.২০২২ ১০:০৯ পিএম  (ভিজিট : ৫৯৮)
X

ঢাকার কেরানীগঞ্জে ট্রাকের চাপায় মনির হাওলাদার (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার রোহিতপুর ধর্মশুর বড়ই গাচ তলা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘাতক চালক আটকের পাশাপাশি ট্রাকটিও চিহ্নিত করার চেষ্টা চলছে

এ তথ্য নিশ্চিত করেন, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ পিপিএম। নিহত মনির হাওলাদার ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রামের বাড়ী সিরাজদিখানে যাচ্ছিলো। তিনি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্য ইছাপুরা গ্রামের নাসির হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ট্রাক ড্রাইভার জয়নাল জানান, তিনি রাত ১১ টার পর আব্দুল্লাহপুর-সোনাকান্দা হয়ে সাভারের দিকে যাচ্ছিলেন। রাস্তার সাইডে হঠাৎ এক যুবককে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনকে খবর দিলে তাকে আশংকাজনক অবস্থায়  উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

এ বিষয়ে ওসি মামুন অর রশীদ আরও জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। 

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy