কেন্দুয়ায় বাবা-মা কে কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত সন্তান

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় নাসিম ভূঞা (২৪) নামের মাদকাসক্ত ছেলে তার মা ও বাবা কে কুপিয়ে জখম করেছে।লোম হর্ষক এ

2022-09-21T14:17:43+00:00
2022-09-21T14:17:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বাবা-মা কে কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত সন্তান
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ২:১৭ পিএম   (ভিজিট : ২৩৪)
X

নেত্রকোনার কেন্দুয়ায় নাসিম ভূঞা (২৪) নামের মাদকাসক্ত ছেলে তার মা ও বাবা কে কুপিয়ে জখম করেছে।

লোম হর্ষক এ ঘটনাটি ঘটেছে উপজেলায় পৌর এলাকার কান্দিউড়া গ্রামে।

পুলিশ অভিযান চালিয়ে নাসিমকে গ্রেফতার করে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণা আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানা যায়, স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোর কেয়ারটেকার (বর্তমানে বারহাট্রায় কর্মরত) দ্বীন ইসলামের ছেলে নাসিম ভূঞা (২৪) মাদকাসক্ত। সে এ বছর ভোকেশনাল এসএসসি পরীক্ষার্থীও। সোমবার রাত ১১টার মাদকাসক্ত ওই ছেলে মা-বাবার কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে মা কল্পনা আক্তার ও বাবা দ্বিন ইসলামকে মারাত্মক জখম করে।

স্বজনরা তাদেরকে আশংকাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। 

কল্পনা ও দ্বীন ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এ ঘটনায় দ্বীন ইসলামের বড় ছেলে হৃদয় ভূঞা ওরফে সুলতান বাদী হয়ে ছোট ভাই নাসিমের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

কেন্দুয়া থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা এসআই শফিউল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তার ভাই হৃদয় ভূঞা সুলতান বাদী হয়ে কেন্দুয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় নাসিমকে গ্রেফতার করে আদালতে পাঠালে বিজ্ঞ আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

এদিকে নাসিমের মা- বাবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy