সিরাজগঞ্জে গাঁজাসহ আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষ ওরফে ইব্রাহিম খলিল (৩০) নামে এক যুবককে

2022-09-21T15:18:58+00:00
2022-09-21T15:22:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে গাঁজাসহ আটক ১
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৩:১৮ পিএম  আপডেট: ২১.০৯.২০২২ ৩:২২ পিএম  (ভিজিট : ১৯৬)
X

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষ ওরফে ইব্রাহিম খলিল (৩০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১২ সদস্যেরা
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান।

এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক রাজীব ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কসবা কৃষ্ণপুর গ্রামের মৃত বিজয় চন্দ্র ঘোষের ছেলে।

তিনি ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার আনন্দপুর উত্তর তেতাবুনি এলাকায় বসবাস করতেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে ঢাকা থেকে দিনাজপুরগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়।

এ সময় ১৮ কেজি গাঁজাসহ রাজীব চন্দ্র ঘোষ ওরফে ইব্রাহিম খলিলকে আটক করা হয়।

বাবু/জাহিদ







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy