বরিশালে র‌্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার

জিহাদ রানা, বরিশাল

সারাবাংলা

বরিশাল (র‌্যাব-৮) এর সদস্যরা অভিযান চালিয়ে রাব্বি সরদার নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাব্বি বরিশালের গৌরনদী উপজেলার

2022-09-21T17:27:57+00:00
2022-09-21T17:41:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরিশালে র‌্যাবের অভিযানে ধর্ষক গ্রেফতার
জিহাদ রানা, বরিশাল
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৭ পিএম  আপডেট: ২১.০৯.২০২২ ৫:৪১ পিএম  (ভিজিট : ১৯৯)
X

বরিশাল (র‌্যাব-৮) এর সদস্যরা অভিযান চালিয়ে রাব্বি সরদার নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাব্বি বরিশালের গৌরনদী উপজেলার মাগুরা এলাকার আলমগীর সরদারের ছেলে। পেশায় সে ইজিবাইক চালক।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৮ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১০টার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার, আটিপাড়া গ্রামের এক তরুনী (১৭) কে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে মাগুরা এলাকার বেরি বাঁধের পাশে সেলিম হাওলাদারের মুরগীর ফার্মের একটি ঘরে নিয়ে রাতভর ধর্ষণ করে রাব্বি।

পরেরদিন সকালে ওই তরুনিকে ফেলে ধর্ষক রাব্বি পালিয়ে যায়। উপায় না পেয়ে তরুনী একটি গাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তরুনীকে উদ্ধার করে।

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে তরুনীর মা গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে রাব্বিকে থানায় হস্তান্তর করা হয়।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy