আখাউড়ায় খেলার মাঠ সংস্কারের দাবিতে মানববন্ধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

উঁচু নিচু মাঠ, বৃষ্টি এলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। একদিকে গোলবার ভেঙ্গে পুকুরে চলে যাচ্ছে। অযত্ন অবহেলায় দিনে দিনে

2022-09-21T20:34:23+00:00
2022-09-21T20:34:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় খেলার মাঠ সংস্কারের দাবিতে মানববন্ধন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৪ পিএম   (ভিজিট : ৫৩১)
X

উঁচু নিচু মাঠ, বৃষ্টি এলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। একদিকে গোলবার ভেঙ্গে পুকুরে চলে যাচ্ছে। অযত্ন অবহেলায় দিনে দিনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠটি খেলার অনুপযোগী হয়ে যাচ্ছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় পৌর শহরের ঐতিহ্যবাহী খেলার মাঠের করুনদশা লাঘবের দাবিতে মানববন্ধন করেছে কিশোর, যুবকসহ নানা বয়সী ক্রীড়ামোদী জনসাধারণ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাবেক ছাত্রনেতা মো. মনির হোসেন, আওয়ামী লীগ নেতা মহাবীর আলম ভুঁইয়া, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আবু বক্কর, কলেজ পাড়া ফুটবল টিম ম্যানেজমেন্ট সদস্য আনোয়ার মিয়া, নিয়াজ আহমেদ, সজিব, আতিক তুষার, আরাফাত ভুঁইয়া, সানি, নয়ন, সাগর, আব্দু সালামসহ কিশোর, যুবক ও নানা বয়সী শতাধিক ক্রীড়ামোদী জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা বলেন, আখাউড়া পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠ একটি ঐতিহাসিক মাঠ। এই মাঠে জাতীয় দলের সাবেক বহু ক্রিকেটার ও ফুটবলার খেলে গেছে। এই মাঠে একসময় বহু লীগ খেলা হয়েছে। এই মাঠটি আমাদের প্রাণের স্পন্দন। কিন্তু অযত্ন অবহেলায় আজ এই ঐতিহাসিক মাঠটি হারিয়ে যেতে বসেছে। বর্তমান যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই মাঠের সংস্কার অপরিহার্য। আমাদের দাবী, শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠের সংস্কার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়ে যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy