চরচান্দিয়ায় ৬টি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন

হাবিবুল ইসলাম রিয়াদ, সোনাগাজী (ফেনী)

সারাবাংলা

সোনাগাজী উপজেলার চরচান্দিয়ার মন্দির গুলোতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে। এবং পূজো

2022-09-22T16:19:14+00:00
2022-09-22T16:28:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চরচান্দিয়ায় ৬টি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন
হাবিবুল ইসলাম রিয়াদ, সোনাগাজী (ফেনী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৪:১৯ পিএম  আপডেট: ২২.০৯.২০২২ ৪:২৮ পিএম  (ভিজিট : ৪০৫)
X

সোনাগাজী উপজেলার চরচান্দিয়ার মন্দির গুলোতে প্রতিমা ভাঙচুরের ঘটনা ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে। এবং পূজো কালীন সময়ে ইউনিয়নে আইন-শৃঙ্খলা বজায় রাখতে ৬টি মন্দিরে সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করেছেন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন।

হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ে মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের সাথে মতবিনিময় কালে বিষয়টি মোশাররফ হোসেন মিলন জানিয়েছেন। 

এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হারাধন চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক ডা. পলাশ চন্দ্র দাশ, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ মহাজন, বাঁশিমাঝি বাড়ী মন্দির কমিটির সভাপতি ক্ষিতিশ চন্দ্র দাশ, মনমোহন বাবু বাড়ীর মন্দির কমিটির সভাপতি অর্জুন কুমার রায়, ক্ষেত্রপাল কালি মন্দির কমিটির সভাপতি মিলন চক্রবর্তী, রাধেশাম মন্দির কমিটির অনাথ বন্ধু দাশ, ও মিঠুন চন্দ্র শীল উপস্থিত ছিলেন।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy