শমসেরনগরে দোকান চুরির ঘটনা আটক ৪

আলমগীর হোসেন, কমলগঞ্জ (মৌলভীবাজার)

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে দোকান চুরির ঘটনায় ৪ জন কিশোর গ্যাংকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত

2022-09-22T16:43:52+00:00
2022-09-22T16:49:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শমসেরনগরে দোকান চুরির ঘটনা আটক ৪
আলমগীর হোসেন, কমলগঞ্জ (মৌলভীবাজার)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৪:৪৩ পিএম  আপডেট: ২২.০৯.২০২২ ৪:৪৯ পিএম  (ভিজিট : ৪৪২)
X

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে দোকান চুরির ঘটনায় ৪ জন কিশোর গ্যাংকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর)  দিবাগত রাতে শমশেরনগর বাজারের রেলওয়ে স্টেশন রোডের রিপন টেলিকম দোকানের টিনের চাল কেটে প্রবেশ করে  চুরি করেন।

রিপন টেলিকম দোকানে মালিক কমলগঞ্জ থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন। রিপন আহমেদ জানান, প্রায় দশ থেকে ১২ লক্ষ টাকার মালামালসহ, নগদ টাকা চুরি হয়েছে। চুরির অভিযোগে  বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর)  সকালে শমসেরনগর পুলিশ ফাঁড়ি বনিকল্যান সমিতির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ পুলিশ অভিযান চালিয়ে ৪ কিশোর গ্যংকে গ্রেপ্তার করে।

গত দুই দিনে শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি তদন্ত মোশাররফ হোসেনের নেতৃত্বে এস আই সোহেল রানা, এস আই আব্দুর রহমান, এ এস আই বাবুল হোসেন সঙ্গি ফোর্সসহ ২৬টি মোবাইল ফোন নগদ টাকা উদ্ধার করা হয়। এবং বিভিন্ন সরঞ্জামসহ মোবাইল কার্ড,  এমবি কার্ড উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, শমসেরনগর ইউনিয়নের কেছুলুট গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জামি মিয়া (১৮) একই গ্রামের কপিল মিয়ার ছেলে জিহাদ (১৫), হরমুজ মিয়ার ছেলে রুহুল আমিন, আবদাল হেসেনের ছেলে তামিম (১৫) কে আটক করা হয়।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  দোকানের টিনের চালা কেটে ভিতরে  প্রবেশ করে নগদ টাকাসহ মালামাল চুরি করেন কিশোর গ্যাং সদস্যরা । পরবর্তীতে  চার জনকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy