গৌরনদীতে বিদেশী মাদকসহ যুবক আটক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ছয় বোতল বিদেশী মদসহ নয়ন সাহা (২৬) নামের এক যুবককে আটক করেছে

2022-09-22T17:07:37+00:00
2022-09-22T17:12:41+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে বিদেশী মাদকসহ যুবক আটক
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৭ পিএম  আপডেট: ২২.০৯.২০২২ ৫:১২ পিএম  (ভিজিট : ২৬৪)
X

বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ছয় বোতল বিদেশী মদসহ নয়ন সাহা (২৬) নামের এক যুবককে আটক করেছে (র‌্যাব-৮) এর সদস্যরা। আটককৃত নয়ন গৌরনদী পৌর এলাকার উত্তর বিজয়পুর মহল্লার যাদব সাহার ছেলে।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৮ এর মিডিয়া সেলে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডারের সামনে অভিযান চালায় র‌্যাব-৮ এর সদস্যরা। 

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে  মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদে তার নাম নয়ন সাহা বলে জানায়। পরবর্তীতে আটককৃতের কাছ থেকে ভারতীয় তৈরি রয়েল ষ্ট্যাগ ব্যান্ডের ছয় বোতল মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. আব্দুল মতিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই নয়নকে থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নয়নকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy