গৌরনদীতে পিস্তলসহ ৭ ডাকাত আটক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের কেফায়েতনগর এলাকায় ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে পিস্তল,

2022-09-22T17:17:41+00:00
2022-09-22T17:17:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে পিস্তলসহ ৭ ডাকাত আটক
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৫:১৭ পিএম   (ভিজিট : ২১০)
X

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের কেফায়েতনগর এলাকায় ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে পিস্তল, ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলো, বরগুনা জেলার আমতলী উপজেলার মৃত আমজেদ হাওলাদারের ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সরদার দেলোয়ার হোসেন দিলু, গৌরনদী উপজেলার চররমজানপুর এলাকার সেলিম সরদারের ছেলে রবিউল ইসলাম ওরফে পারভেজ, পটুয়াখালী সদর উপজেলার মৃত আনোয়ার মীরার ছেলে মোতালেব মীরা ওরফে পনু, বরগুনা তালতলী উপজেলার কাদের প্যাদার ছেলে হারুন ওরফে তৈয়ব আলী, একই উপজেলার সৈয়দ ফকিরের ছেলে আমিনুল ফকির, পটুয়াখালী সদর উপজেলার সোহরাব সিকদারের ছেলে ছগির সিকদার ওরফে সবুজ, গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকার জিন্নাত আলী ফকিরের ছেলে আবুল বাসার ওরফে ফটিক ফকির।

বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে ফটিক ফকিরকে পিস্তল ও আট রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। এছাড়াও ঢাকার পূর্ব জুরাইন এলাকার সুমাইয়া জুয়েলার্স থেকে লুন্টনকৃত স্বর্নালংকার উদ্ধার ও লুন্টনকৃত স্বর্নালংকার বিক্রির সহযোগী শাহীন আলম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন ডাকাতির সাথে সরাসরি জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। 

এ নিয়ে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, গত তিনদিন যাবত গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী, গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মো. হেলাল উদ্দিন।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy