সন্তানকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া

সারাবাংলা

কুষ্টিয়ার ভেড়ামারার লালন শাহ ব্রিজের উপর থেকে মুন্নী খাতুন (১১) এবং মুনসুর (৬) নামে দুই শিশু সন্তানকে পদ্মা

2022-09-22T17:28:52+00:00
2022-09-22T17:28:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সন্তানকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৮ পিএম   (ভিজিট : ২২৮)
X

কুষ্টিয়ার ভেড়ামারার লালন শাহ ব্রিজের উপর থেকে মুন্নী খাতুন (১১) এবং মুনসুর (৬) নামে দুই শিশু সন্তানকে পদ্মা নদীতে ফেলে দিয়ে হত্যার অভিযোগে বাবা আব্দুল মালেক (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

সে সঙ্গে ২৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টার সময় অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায় প্রদান শেষে আসামিকে কঠোর পাহাড়ায় জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন আদালত।

 সাজাপ্রাপ্ত আসামি হলেন, ভেড়ামারা উপজেলার বাহির চর ইউনিয়নের ১২ দাগ এলাকার আ. সামাদের ছেলে আব্দুল মালেক। আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের আগষ্টের ১৭ তারিখে সকালের দিকে মুন্নী খাতুন (১১) এবং মুনসুর (৬) নামে দুই শিশু সন্তানকে ভেড়ামারা ফেরীঘাট এলাকায় সেলুনে চুল কাটানোর কথা বলে বাড়ী থেকে নিয়ে যায় তার বাবা আব্দুল মালেক। এরপর ঈশ্বরদী গামী একটি নছিমন গাড়ীতে উঠে লালন শাহ সেতুর মাঝখানে শিশু সন্তানদেরকে নামায় এবং প্রথমে মেয়ে শিশু মুন্নী খাতুন, পরে ছেলে মুনসুর কে হত্যা করার উদ্দেশ্যে পদ্মা নদীতে ফেলে দিয়ে হত্যা করে। এ বিষয়ে ঘটনার পরেদিন শিশু সন্তানদের মা মমতাজ খাতুন বাদী হয়ে অভিযুক্ত তার স্বামীর বিরুদ্ধে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারীতে মামলা তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক রিয়াজুল ইসলাম অভিযুক্ত আসামির বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশিট দাখিল করেন আদালতে। স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত এ রায় ঘোষনা করেন।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy