কেরানীগঞ্জে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ইট ভাটায় চটির তৈরি ঘরে আটকে রেখে এক গৃহবধুকে সারারাত পালাক্রমে ধর্ষণ করেছে দুই যুবক। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার

2022-09-22T18:21:39+00:00
2022-09-22T18:21:39+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৬:২১ পিএম   (ভিজিট : ২৭৮)
X

ইট ভাটায় চটির তৈরি ঘরে আটকে রেখে এক গৃহবধুকে সারারাত পালাক্রমে ধর্ষণ করেছে দুই যুবক। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মোল্লা বাজার গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী ঢাকার রাজধানীর যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা। 

এ ঘটনায় (২১সেপ্টেম্বর) বুধবার সকালে দক্ষিন কেরানীগঞ্জ থানায় তিনজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। অভিযুক্তরা হলেন, তোফাজ্জল (৪০), ইসহাক (৩৮) ও নীলা আক্তার (১৯)। 

ভুক্তভোগী ওই নারী বলেন, গত সোমবার বিকালে আমার বান্ধবী মামলার ৩নং আসামি নীলা আক্তার আমাকে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার কেরানীগঞ্জে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর একটি ইট ভাটায় চটির তৈরি ঘরে আমাকে বন্দী করে। পরে নীলার সহযোগিতায় অভিযুক্ত তোফাজ্জল ও ইসহাক আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আমাকে ধর্ষণ করেন। পরবর্তীতে আমাকে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে গেলে পরেরদিন মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে খবর পেয়ে আমার স্বামী আমাকে ঘটনাস্থল থেকে  উদ্ধার করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আনোয়ার জানায়, এ ঘটনায় অভিযুক্ত তোফাজ্জলকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। 

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy