কমলনগরে সার ব্যবসায়ীকে জরিমানা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করায় লক্ষ্মীপুরের কমলনগরে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ

2022-09-22T18:37:22+00:00
2022-09-22T18:37:22+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কমলনগরে সার ব্যবসায়ীকে জরিমানা
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৭ পিএম   (ভিজিট : ২৪২)
X

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করায় লক্ষ্মীপুরের কমলনগরে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফজুমিয়ারহাট বাজারের মেসার্স নাহার ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রিয়াজকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ উপস্থিত ছিলেন।

কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ বলেন, ন্যায্য মূল্যে সার বিক্রয় নিশ্চিত করণের লক্ষ্যে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত মূল্যে সার বিক্রি করায় এক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। ওই কর্মকর্তা বলেন অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy