কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

কেরানীগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. নাঈম ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে

2022-09-22T19:10:39+00:00
2022-09-22T19:10:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৭:১০ পিএম   (ভিজিট : ৩১৪)
X

কেরানীগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. নাঈম ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া ঢাকা-মাওয়া হাইওয়ে মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম নোয়াখালীর করিমগঞ্জ থানার মো. হোসেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি নোয়াখালী থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় বন্ধু বান্ধবের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আসছিল। পথে কেরানীগঞ্জের ইকুরিয়া হাইওয়ে রাস্তায় একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে নাঈম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ভোরে ইকুরিয়া হাইওয়ে রাস্তায় একটি বালুর ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy