নবীনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জনপ্রতিনিধি,

2022-09-22T19:29:26+00:00
2022-09-22T19:29:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৯ পিএম   (ভিজিট : ৩২০)
X

ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের প্রধানসহ নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর)  দুপুরে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রসাশক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র শিব শংকর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, এসআর জামে মসজিদের খতিব মুফতি মো. বেলায়েত উল্লাহ, পূজা উৎযাপন কমিটির সভাপতি অজন্ত কুমার ভদ্র প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে সকল ধর্মের এবং বর্ণের লোকজনকে পূর্বের ন্যায়। একসাথে মিলে মিশে ধর্মীয় সম্প্রীতি বন্ধনকে সুসংহত করে নবীনগরকে সারা বাংলাদেশে সামাজিক সম্প্রীতির মডেল তৈরি করতে হবে। 

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy