সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচি যথাযথ বাস্তবায়নে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১০টি খাদ্য বান্ধব ডিলারদের সাথে মতবিনিময় সভা

2022-09-22T20:00:29+00:00
2022-09-22T20:03:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৮:০০ পিএম  আপডেট: ২২.০৯.২০২২ ৮:০৩ পিএম  (ভিজিট : ৩১৩)
X

সিরাজগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচি যথাযথ বাস্তবায়নে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১০টি খাদ্য বান্ধব ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

"শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ "এই শ্লোগান কে সামনে রেখে  বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টা দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজগঞ্জ সদর খাদ্য বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস, এম রকিবুল হাসান।
 
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন,  সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আনোয়ার হোসেন।

এছাড়া  সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, বাগবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা, কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল সবুর সেখ, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের জিয়াউর রহমান জিয়া মুন্সি ও ইউনিয়ন পরিষদের সদস্যরা সহ খাদ্যবান্ধব কর্মসূচির সকল ডিলারগণ উপস্থিত ছিলেন।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy