অসুস্থ মাকে দেখতে গিয়ে প্রাণ হারালো শাহনাজ পারভীন

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ায় কার্ভাডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। তার নাম মোছা. শাহনাজ পারভীন (৫৩)। শুক্রবার (২৩ সেপ্টেম্বর)

2022-09-23T15:12:58+00:00
2022-09-23T15:50:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অসুস্থ মাকে দেখতে গিয়ে প্রাণ হারালো শাহনাজ পারভীন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৩:১২ পিএম  আপডেট: ২৩.০৯.২০২২ ৩:৫০ পিএম  (ভিজিট : ২৮৯)
X

বগুড়ায় কার্ভাডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। তার নাম মোছা. শাহনাজ পারভীন (৫৩)। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক নিহতের স্বামী আনোয়ার হোসেন (৫৮) আহত হয়েছেন।

এ দুর্ঘটনার খবর শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ কেএম বানিউল আনাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা সরকার গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন স্ত্রী শাহনাজ পারভীনকে নিয়ে মোটরসাইকেলে করে শেরপুর শহরে যাচ্ছিলেন। পথে মহাসড়কের মির্জাপুর বাজার নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগতির কার্ভাডভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শাহনাজ পারভীন মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে স্থানীয় সেবাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর কার্ভাডভ্যানটি পালিয়ে যাওয়ায় চালক বা হেলপারকে গ্রেফতার করা যায়নি। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিহত নারীর স্বজনরা জানিয়েছেন, মায়ের অসুস্থতার খবর পেয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাবার বাড়িতে যাচ্ছিলেন শাহনাজ। কিন্তু পথে সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy