হরিরামপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)

সারাবাংলা

মানিকগঞ্জের হরিরামপুরে গলায় ফাঁস দিয়ে মিজানুর রহমান (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত

2022-09-23T16:30:46+00:00
2022-09-23T16:30:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হরিরামপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩০ পিএম   (ভিজিট : ২৫৬)
X

মানিকগঞ্জের হরিরামপুরে গলায় ফাঁস দিয়ে মিজানুর রহমান (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিজানুর রহমান ওই গ্রামের মো. হেল্লাল মল্লিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে। পরিবারের সবার অজান্তে, নিজের ঘরের আরার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিজানুর রহমান। পরে সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

তবে প্রাথমিকভাবে নিহতের আত্মহত্যার কারণ সম্পর্কে জানা যায়নি। এবিষয়ে মুঠোফোনে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মতিন মোল্লা (লাভলু) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy