নৌকা ডুবে নারীর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির দীঘিনালা মাইনী নদীর প্রবল স্রোতে নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার

2022-09-23T17:09:22+00:00
2022-09-23T17:13:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নৌকা ডুবে নারীর মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৯ পিএম  আপডেট: ২৩.০৯.২০২২ ৫:১৩ পিএম  (ভিজিট : ৩৪৮)
X

খাগড়াছড়ির দীঘিনালা মাইনী নদীর প্রবল স্রোতে নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার উদাল বাগান ও কাটারুংছড়া ঘাটের মাঝামাঝি অবস্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত পুষ্পলেকা চাকমা (৫০) বোয়ালখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বটতলী গ্রামের ভারত মোহন চাকমার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, সকালে পুষ্পলেকা চাকমাসহ কয়েকজন বড়াদম বাজারে যাওয়ার  জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় মাইনী নদীর প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পুষ্পলেকা চাকমা পানিতে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা শিউলী চাকমা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই পুষ্পলেকা চাকমার মৃত্যু ঘটেছে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy