গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের গৌরীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল মিয়া (৪৫) নামে এক স্থানীয় ব্যক্তির মৃত্যু হয়েছে।

2022-09-23T19:00:00+00:00
2022-09-23T19:03:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৭:০০ পিএম  আপডেট: ২৩.০৯.২০২২ ৭:০৩ পিএম  (ভিজিট : ৩২৯)
X

ময়মনসিংহের গৌরীপুরে সিএনজি চালিত অটোরিকশা ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল মিয়া (৪৫) নামে এক স্থানীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গৌরীপুর-শাহগঞ্জ সড়কে গাগলার মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি উপজেলার বোকাইনগর মামুদ নগর এলাকার মৃত জয়নাল মিয়ার ছেলে। তিনি অচিন্তপুর গ্রামে শশুর বাড়িতে বসবাস করেন। এ দুর্ঘটনায় আরো ১০ জন যাত্রী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জহিরুল ইসলাম ছোটন জানান, ঘটনার দিন উজ্জল মিয়া আরও তিনজনকে নিয়ে অচিন্তপুর থেকে মটর সাইকেল চালিয়ে শাহগঞ্জ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় উল্লেখিত এলাকায় সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে মটর সাইকেল চালক উজ্জল মিয়া ঘটনাস্থলে মারা যান। ও উভয়যানের দশজন যাত্রী মারাত্মভাবে আহত হন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy