নাটোরে চেয়ারম্যানের মারপিটে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

মোতালেব হোসেন, নিজস্ব প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের নলডাঙ্গা উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মারপিটে আহত ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবন মারা গেছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর)

2022-09-23T19:50:44+00:00
2022-09-23T19:50:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাটোরে চেয়ারম্যানের মারপিটে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু
মোতালেব হোসেন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫০ পিএম   (ভিজিট : ৩৬৮)
X

নাটোরের নলডাঙ্গা উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের মারপিটে আহত ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবন মারা গেছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১.২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গত রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলা চেয়ারম্যান আসাদের নানা অনিয়ম নিয়ে ফেসবুকে লাইভ করেন উপজেলা শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক জামিউল আলিম জীবন। এটাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা ৭টার দিকে নলডাঙ্গা উপজেলার রামশাকাজিপুর আমতলী বাজারে জীবনকে ডেকে নিয়ে লোহার রড ও লাঠি দিয়ে পেটান উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, তার ২ ভাই ও তাদের সহযোগী আরও ৪-৫ জন। এ সময় বাধা দেওয়ায় জীবনের বাবা ফরহাদ হোসেনকেও পেটানো হয়।

পরে আহত অবস্থায় জীবন ও তার বাবাকে প্রথমে সদর হাসপাতাল ও পরে রাজশাহীতে স্থানান্তর করা হয়। পরের দিন জীবনের বাবা ফরহাদ হোসেনকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। জীবনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

এ ঘটনায় মঙ্গলবার জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, তার বড় ভাই ফয়সাল শাহ্ ফটিক ও অপর ভাই আলিম আল রাজি শাহের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫ জনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় একটি এজাহার দায়ের করেন। পরে আসাদের ভাই আলিম আল রাজিকে মঙ্গলবার রাতে রাজশাহীর পুঠিয়া থেকে গ্রেফতার করে নাটোর ডিবি পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক উপজেলা চেয়ারম্যান আসাদ।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy