প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৩:২৫ পিএম (ভিজিট : ২৫২)

X
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ৪৩ বিজিবি কর্তৃক জোন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে রামগড় থানার বাগানবাজার বিওপির ফেনী নদীর কুল, সুজা মিয়ার চর নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৩৯ হাজার টাকা।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ বাগানবাজার বিওপির একটি টহল দল কর্তৃক। উদ্ধারকৃত ভারতীয় মদ রামগড় থানায় জিডি করার পর, পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক মো. হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকবিরোধী ও চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
বাবু/জাহিদ