সাঁথিয়ায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট

রফিকুল ইসলাম সান, সাঁথিয়া

সারাবাংলা

পাবনার সাঁথিয়ায় শনিবার (২৪ সেপ্টেস্বর) সরকারি নির্দেশনা অমান্য করে কারেন্টজাল ও চায়না দুয়ারী জাল ক্রয়-বিক্রয় করার অপরাধে ২

2022-09-24T16:31:17+00:00
2022-09-24T16:34:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট
রফিকুল ইসলাম সান, সাঁথিয়া
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩১ পিএম  আপডেট: ২৪.০৯.২০২২ ৪:৩৪ পিএম  (ভিজিট : ৩১৬)
X

পাবনার সাঁথিয়ায় শনিবার (২৪ সেপ্টেস্বর) সরকারি নির্দেশনা অমান্য করে কারেন্টজাল ও চায়না দুয়ারী জাল ক্রয়-বিক্রয় করার অপরাধে ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

তারা হলেন ক্ষেতুপাড়া ইউনিয়নের চরভদ্রকলা গ্রামের মৃত মালিক উদ্দিন ছেলে ফজর আলী (৪৮) ও একই গ্রামের মৃত গণি খার ছেলে আবু সাইদ (৫২)। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে, জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা।
 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, মাছের প্রজনন এর জন্য মারাত্নক ক্ষতিকর কারেন্ট ও চায়না দুয়ারী জাল সংরক্ষণ, ক্রয় বিক্রয় করার ব্যাপারে সবাইকে নিরুৎসাহিত করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy