দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ কমিটির সাথে মতবিনিময়

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর মোহনপুর, বাগমারা, দুর্গাপুর

2022-09-24T16:54:15+00:00
2022-09-24T16:59:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ কমিটির সাথে মতবিনিময়
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫৪ পিএম  আপডেট: ২৪.০৯.২০২২ ৪:৫৯ পিএম  (ভিজিট : ২১৮)
X

রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর মোহনপুর, বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া থানা এলাকায় সরেজমিনে পরিদর্শন করে, প্রতিমা তৈরির কারিগর ও পূজা মণ্ডপের সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে খোঁজখবর নেন। এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানান। থানার বিট অফিসাররা তাদের বিট এলাকার প্রতিটি পূজা মন্ডপের সংশ্লিষ্ট কমিটির সদস্য ও প্রতিমা তৈরির কারিগরদের সাথে যাতে সার্বক্ষণিক যোগাযোগ রাখে সে ব্যাপারে পুলিশ সুপার মহোদয়  অফিসার ইনচার্জদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

পাশাপাশি কোন দুষ্কৃতিকারী অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে সর্তক থাকার নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দকে তাদের স্বেচ্ছাসেবক টিমকে প্রস্তুত রাখার বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজার উৎসব উদযাপনের আহ্বান জানান। পরিদর্শনকালে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সাথে জেলা পুলিশের অন্যান্য সিনিয়র অফিসারসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। 

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy