প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৫ পিএম (ভিজিট : ২৪৪)

X
কলমাকান্দার লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২.৫০ মিনিটের দিকে ভারতীয় এসি ব্ল্যাক ৯ বোতল মদ ও একটি মোটর সাইকেলসহ ১জ নকে আটক করেছে এলাকাবাসী।
আটককৃত হলেন মেহেদী হাসান (২০) পিতা মৃত্যু নাজমুল বেপারী। আটককৃত মেহেদী হাসানের বাড়ী, নেত্রকোণা জেলার, পূর্বধলা উপজেলা রেলটেশনে। এলাকাবাসী মেহেদী হাসানকে আটক করে নেত্রকোণা ৩১ বিওপির অধীনস্থ লেংগুড়া বিওপির কাছে হস্তান্তর করেছে।
লেংগুড়া বিওপির সুবেদার মো. সেলিম মিয়া জানায়, আজ দুপুর ১২.৫০ মিনিটে দিকে ফুলবাড়ী নামক স্থান থেকে এলাকাবাসী মেহেদী হাসান নামের একজনকে ভারতীয় ৯ বোতল এসি ব্ল্যাক মদ ও একটি মোটর সাইকেলসহ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আটককৃতকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাবু/জাহিদ