সিরাজগঞ্জে গৃহবধু হত্যার দায়ে আটক দুই

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের তাড়াশে নাসিমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে জোরপূর্বক গ্যাস ট্যাবলেট সেবন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে

2022-09-24T17:54:24+00:00
2022-09-24T17:58:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে গৃহবধু হত্যার দায়ে আটক দুই
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৪ পিএম  আপডেট: ২৪.০৯.২০২২ ৫:৫৮ পিএম  (ভিজিট : ২৪৫)
X

সিরাজগঞ্জের তাড়াশে নাসিমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে জোরপূর্বক গ্যাস ট্যাবলেট সেবন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুমন (২৬) ও সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূর শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের চক ঝুরঝুরি গ্রামে এ ঘটনা ঘটে। সকালে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার ও শ্বশুর সরোয়ার হোসেন এবং শাশুড়ি ফিরোজা বেগমকে আটক করে পুলিশ। নিহত গৃহবধূ নাসিমা খাতুন একই উপজেলার বেত্রাসিন গ্রামের গহের সরকারের মেয়ে ও চক ঝুরঝুরি গ্রামের সুমনের স্ত্রী। 
 
চক ঝুরঝুরি গ্রামের খোকন আলীসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৭ বছর আগে সুমনের সঙ্গে বিয়ে হয় নাসিমার। তাদের সংসারে দু-সন্তানের জন্ম হয়। সম্প্রতি শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে নাসিমার দ্বন্দ্ব চলছিল। এ অবস্থায় সুমন কিছুদিন আগে নাসিমাকে চাকরির জন্য ঢাকায় নিয়ে যান। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তারা ঢাকা থেকে ফিরে আসেন। খোকন আলী আরও বলেন, শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে বাড়ি থেকে প্রায় ৩শ মিটার দূরে ভ্যাবড়া পুকুরপাড়ে নাসিমাকে নিয়ে যায় সুমন ও তার তিন সহযোগী। পুকুরপাড়ে তাকে প্রথমে শ্বাসরোধে ও পরে জোরপূর্বক গ্যাস ট্যাবলেট সেবন করিয়ে হত্যার চেষ্টা করা হয়।

এ সময় স্থানীয় সমেজ আলী শব্দ পেয়ে বাইরে বের হন। তিনি বাড়ির লোকজনকে ডেকে ঘটনাস্থলে যাওয়ার আগেই সুমন ও তার সহযোগীরা নাসিমাকে অর্ধমৃত অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে গ্রামবাসী এসে তাকে উদ্ধার করে স্বামীর বাড়িতে নিয়ে গেলেও তার শ্বশুর-শাশুড়ি বাড়ির গেট খোলেনি। এ অবস্থায় অর্ধমৃত নাসিমা বলেন, তার স্বামী ও অপরিচিত তিনজন লোক তাকে খুন করার চেষ্টা করেছে। এর কিছু পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার মৃত্যুর পর গ্রামবাসী শ্বশুর-শাশুড়িকে অবরুদ্ধ করে রেখে পুলিশে খবর দেন। 
 
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, স্বামী সুমন ও তার তিন সহযোগী মিলে পুকুরপাড়ে নিয়ে নাসিমাকে হত্যা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ্বশুর সারোয়ার হোসেন ও শাশুড়ি ফিরোজা বেগমকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy