নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা

2022-09-24T18:18:32+00:00
2022-09-24T18:18:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:১৮ পিএম   (ভিজিট : ৩১৩)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করা, উপজেলা সদরে যানজট দুরিকরণ, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে প্রচার করা, শান্তিপুর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন, ওসি সাইফুউদ্দিন আনোয়ার, পৌর মেয়র শিব শংকর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, হাজী বোরহান উদ্দিন আহমেদ, ডেপুটি কমান্ডার সামসুল আলম সরকার, আবু কামাল খন্দকার, মো. নাছির উদ্দিন, পূজা উৎযাপন কমিটির সভাপতি অজন্ত কুমার ভদ্রসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভার শুরুতে নবীনগরের কৃতিসন্তান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ড. আকবর আলি খান, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, ১৯৭১ সালের বীর কন্ঠযোদ্ধা মো. হেলাল উদ্দিন ভূইয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির। সভায় ২১টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন এবং আগামী দিনে নবীনগরের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এমপি।

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy