আমতলীতে মীনা দিবস পালিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার আমতলীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মীনা দিবস পালিত হয়েছে। ‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এই শ্লোগান

2022-09-24T18:24:58+00:00
2022-09-24T18:24:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমতলীতে মীনা দিবস পালিত
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:২৪ পিএম   (ভিজিট : ২৬৫)
X

বরগুনার আমতলীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মীনা দিবস পালিত হয়েছে। ‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এই শ্লোগান নিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। আমতলী উপজেলা শিক্ষা অফিস শনিবার সকালে এ কর্মসূচীর আয়োজন করে।

দিবসটি পালন উপলক্ষে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে গল্প বলার আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা ইউআরসির ইন্সেট্যাক্টর একেএম শহীদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, ফাতেমা বেগম ও সহকারী শিক্ষক মাসুদ কাদের প্রমুখ। সভা শেষে গল্পবলার আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

বাবু/জাহিদ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy