নলছিটিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কাজী সোলায়মান সুমন, ঝালকাঠি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে গলায় ফাঁস দিয়ে সুমন (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ৫নং

2022-09-24T19:15:40+00:00
2022-09-24T19:15:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলছিটিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
কাজী সোলায়মান সুমন, ঝালকাঠি
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৭:১৫ পিএম   (ভিজিট : ৪০৮)
X

ঝালকাঠির নলছিটিতে গলায় ফাঁস দিয়ে সুমন  (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ডের গোরস্থান রোডে এ ঘটনা ঘটে। নিহত সুমন পূর্ব মালিপুর এলাকার আয়নাল আলীর ছেলে। তিনি পেশায় একজন ভাঙ্গারী ব্যবসায়ী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার  দুপুরে পারিবারিক কলহের কারণে, পরিবারের সবার অজান্তে ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুমন। স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 
 
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy