কুলাউড়ায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ০৫ সদস্য গ্রেফতার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ২৪ সেপ্টেম্বর রাত ০৩ টা ১০ ঘটিকায় কুলাউড়া থানাধীন ১নং বরমচাল ইউপির অন্তর্গত বরমচাল ফুলেরতল

2022-09-24T22:54:13+00:00
2022-09-24T22:54:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুলাউড়ায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ০৫ সদস্য গ্রেফতার
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:৫৪ পিএম   (ভিজিট : ৩২৯)
X

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ২৪ সেপ্টেম্বর রাত ০৩ টা ১০ ঘটিকায় কুলাউড়া থানাধীন ১নং বরমচাল ইউপির অন্তর্গত বরমচাল ফুলেরতল বাজারের দক্ষিণ পার্শ্বে নির্জন স্থানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/শাহ আলম, এএসআই(নিরস্ত্র) তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন বরমচাল ফুলেরতল বাজারের দক্ষিণ পার্শ্বে নির্জন স্থান হইতে কুখ্যাত ডাকাত ১। কবীর মিয়া(৩৫), পিতা-ওয়াহাব উল্লাহ, গ্রাম-বাদে অস্তুতপুর, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট, ২। মোঃ নয়ন আহমদ (৩০), পিতা-আশিক আলী, সাং-আম্বরখানা হাউজিংষ্ট্যট, গুলজার মিয়ার কলোনী, আখালিয়া নয়াবাজার, গ্রাম-বড়শালা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ৩। আরশ আলী(২৯), পিতা-হাছন আলী, গ্রাম-বৈরাগী, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, বর্তমান ঠিকানা: শিবলু মিয়ার কলোনী, টিলাগড়, থানা-শাহপরান, জেলা-এসএমপি, সিলেট, ৪। শাকিল আহমদ(২০), পিতা-সোলেমান মিয়া, গ্রাম-গর্দনা আমরপুর, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট, বর্তমানে ঠিকানা: পীরের বাজার পরগনা নওয়াগাঁও, পালক পিতা-দুলাল আহমদ কবীর, পরগনা ফ্যাক্টরির ডান পাশের বাসা, থানা-শাহপরান, জেলা-এসএমপি, সিলেট, ৫। আশিক (২৩), পিতা-মৃত শামসছুল হক, গ্রাম-আগরীপাড়া, থানা-কানাইঘাট, জেলা-সিলেটদেরকে আটক করেন এবং আসামীদের হেফাজত হইতে ডাকাতির কাজে ব্যবহৃত ০২টি কাটার(সাঁড়াশি), ০২টি ধারালো ছুরি, ০১টি ধারালো দা, একটি লোহার শাবল, একটি লোহার রড ইত্যাদি উদ্ধারসহ আসামীদের ব্যবহৃত একটি টাটা পিকআপ গাড়ী জব্দ করেন।

আসামীদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রহিয়াছে। আসামীগন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। আসামীগন কুলাউড়া থানা এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছিল। আসামীদের বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-২৬(০৯)২০২২ খ্রিঃ রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy