ডোমারে বিশ্ব নদী দিবস পালিত

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

‘সামষ্টিক জীবনের জন্য নদীপথ’ এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে বিশ্ব নদী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

2022-09-25T15:27:17+00:00
2022-09-25T15:30:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডোমারে বিশ্ব নদী দিবস পালিত
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: রোববার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৩:২৭ পিএম  আপডেট: ২৫.০৯.২০২২ ৩:৩০ পিএম  (ভিজিট : ২৪২)
X

‘সামষ্টিক জীবনের জন্য নদীপথ’ এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে বিশ্ব নদী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি পালনে রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ডোমার উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হন।

নদী সুরক্ষা কমিটির নীলফামারী জেলা সমন্বয়ক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে, অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, শালকী নদী সুরক্ষা কমিটি রিভারাইন পিপলস্ এর আহ্বায়ক আমিনুর রহমান, সদস্য সচিব সাংবাদিক জুলফিকার আলী ভূট্টো, চেকাডারা নদী সুরক্ষা কমিটি রিভারাইন পিপলস্ এর আহ্বায়ক শাহজাহান সরকার, দেওনাই নদী সুরক্ষা কমিটি রিভারাইন পিপলস্ এর সদস্য আব্দুল জলিল, শিক্ষক হারুন অর রশিদ প্রমুখ।

বাবু/জাহিদ






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy